কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে কে.এম. আহসান উল্ল্যা : কুমিল্লার চৌদ্দগ্রামের ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি সিলিং ফ্যান উপহার হিসেবে দিয়েছেন জননী এলপি গ্যাসের প্রোপ্রাইটর জাকির হোসেন। মঙ্গলবার ইউএনও শাহাদাত হোসেনের উপস্থিতিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছালেহা আক্তারের হাতে ফ্যানগুলো তুলে দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার মোঃ মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোস্তফা কামাল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর মোঃ ছিদ্দিকী, সাংবাদিক আবু বকর সুজন, শিক্ষক বদরুন নেছা, আলমগীর হোসেন, আয়েশা আক্তার, আছমা আক্তার, নাছিমা আক্তার, গাজী মোঃ তানভির হোসেন, তাছলিমা আক্তার প্রমুখ। পরে ইউএনও বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীকক্ষ পরিদর্শন করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জ্যামিতি বক্স বিতরণ করেন।
২৮
