পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ আহ্বায়ক ইদ্রিস মিয়া।(মঙ্গলবার ৬ অক্টোবর) মঙ্গলবার সকালে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মুহাম্মদ জানে আলম তাকে ফুল দিয়ে বরণ করে নেন। দায়িত্ব গ্রহণের পর ওয়াসাকে ঢেলে সাজানো এবং সেবামূলক প্রতিষ্ঠানটিকে কীভাবে আরও জনবান্ধব করা যায়, সে বিষয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানান নবনিযুক্ত ওয়াসার আলহাজ্ব চেয়ারম্যান ইদ্রিস মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেচার চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাফায়তউল্লাহ চুক্কু, ইফতেহার হোসেন ইফতু, সালাউদ্দিন সোহেল, মোহাম্মদ ইব্রাহিম, জাহাঙ্গীর কবির চৌধুরী, এস এম সুমন, সাহা নুর, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, জিয়াউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল আলম তালুকদার, সদস্যসচিব জমির উদ্দিন মানিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, এম এ রুবেল প্রমুখ।
দায়িত্ব গ্রহণের পর আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, চট্টগ্রাম ওয়াসার সেবার মান উন্নয়ন এবং নগরবাসীর দুর্ভোগ কমাতে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। ওয়াসার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে চট্টগ্রাম ওয়াসার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি গ্রাহকদের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ওয়াসার নবনির্বাচিত চেয়ারম্যান ইদ্রিস মিয়া। তিনি আরোও বলেন,বর্তমান সরকার জনবান্ধব সরকার। আমি বিগত ৪০ বছর সামাজিক, রাজনৈতিক সমাজসেবায় কাজে জড়িত ছিলাম।বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তাহা যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ। জনগণের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার মূল লক্ষ্য।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন
এবং ওয়াসার চেয়ারম্যানকে ফুল দিয়ে বরন করেন।
