চট্টগ্রাম প্রতিনিধি: ১৮ অক্টোবর (রোববার) চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আলহাজ্ব হোসেন মনজুর আলম ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের সাথে আমিন ভাণ্ডার দরবার শরীফের প্রতিনিধিদল এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হয়েছেন।
সাক্ষাৎকালে দরবার শরীফের প্রতিনিধিরা গাউসুল আযম মাইজভাণ্ডারীর (ক.) খলিফা, মাইজভাণ্ডারী গানের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার, চট্টগ্রামের ফটিকছড়ির দক্ষিণ ধর্মপুরের মহান অলি হযরত শাহসূফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী (ক.)-এর আধ্যাত্মিক জীবনী ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে আলহাজ্ব মনজুর আলমকে আমিন ভাণ্ডার দরবার শরীফ পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয় এবং দরবার শরীফের পক্ষ থেকে দাওয়াতনামা ও ‘সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী গান সমগ্র’ প্রকাশনা বইটি উপহার হিসেবে প্রদান করা হয়।
উক্ত মতবিনিময় সভায় হযরত শাহসূফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী (ক.)-এর পরিবার-পরিজনের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদী ফাতেমা বেগম (খুশি), শাহজাদী আকলিমা আকতার (পুতুল) এবং শাহজাদী রাজিয়া সুলতানা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সমন্বয়ক সাংবাদিক আল সিরাজ মাইজভাণ্ডারী, মোঃ জাভেদ হাসান, রাকিব ও লিটনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
