বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আমতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ তালুকদার আর নেই

আমতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ তালুকদার আর নেই

আমতলী (বরগুনা) থেকে এসএম সুমন রশিদ : আমতলীর কুকুয়া সাহেব বাড়ির কৃতিসন্তান ও সাবেক আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সালাহউদ্দিন আহমেদ তালুকদার (৭৫) আর নেই। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে আমতলীতে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক এই উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

মরহুম মোঃ সালাহউদ্দিন আহমেদ তালুকদার আমতলীর কুকুয়া সাহেব বাড়ির একজন কৃতিসন্তান হিসেবে স্থানীয়ভাবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তিকে হারালেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতবাসী করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন। আমিন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা