বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখা মাগুরা থেকে ইয়াছিন মোল্যা : মাগুরার শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধরী।

এ সময় উপস্থিত ছিলেন,সরকারি কমিশনার ভূমি এম সাব্বির হাসান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইমুন নিছা,প্রাণি সম্পদ কর্মকর্তা শাহারিন সুলতানা, কৃষি অফিসার কৃষিবিদ মো: আবুল হাসনাত,উপজেলা খাদ্য কর্মকর্তা প্রবীর কুমার কীর্তনীযা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপি’র সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেনে আরা খাতুন, খাতুন, আইসিটি অফিসার সুমন মিয়া,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: লালটু মিয়া,জনস্বাস্থ্য কর্মকর্তা,শফি উদ্দিন,প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জহির রায়হান,ইউপি চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাস,হোসাইন সিকদার,সিরাজ উদ্দিন মন্ডল,মুক্তিযোদ্ধা কমান্ডার গোবিন্দ চন্দ্র বিশ্বাস,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ, মহিলা দলের সদস্য রুনা সালাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ৷ সভায় মাদক নির্মূল,অনলাইন জুয়া,বাল্যবিবাহ বন্ধ,বাজারের ইজারাদারদের বিরুদ্ধ অবস্থা গ্রহণ,ময়লা আবর্জনা নিষ্কাশন, সাম্প্রতি নাঘোসা গ্রামের সংঘর্ষের ঘটনাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ড্রাম সেট,স্পিকার ও সেনেটারী ন্যাপকিন দেয়া হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা