বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম চট্টগ্রামে ঘুষের টাকা নিয়ে সাব-রেজিস্টারসহ তিন জনকে আটক করে দুদক

চট্টগ্রামে ঘুষের টাকা নিয়ে সাব-রেজিস্টারসহ তিন জনকে আটক করে দুদক

চট্টগ্রাম থেকে রকসী সিকদার : চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ঘুষের টাকা নিয়ে সাব-রেজিস্টার সহ তিন জন কে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুুদক)।

জানা যায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার সময়,ঘুষের দুই লাখ টাকা সহ তাদের কে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আটক ব্যক্তিরা হলেন- পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম দুদকের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিষয়ে দুদক জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার সেগুলোর রেজিস্ট্রি আটকে রাখেন ঘুষের জন্য।

আজকে অভিযান চালিয়ে তাদের কে ঘুষের দুই লাখ টাকা সহ আটক করি।আটককৃত তিন জন পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা