বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা ওরিয়েন্টেশন ক্লাসেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই তুলে দিল আর্কিটেক্ট এম এ হোসাইন কলেজ

ওরিয়েন্টেশন ক্লাসেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই তুলে দিল আর্কিটেক্ট এম এ হোসাইন কলেজ

ভালুকা থেকে তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে অবস্থিত আর্কিটেক্ট এম এ হোসাইন কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও স্থপতি জনাব মো. আলী হোসাইন শিক্ষার্থীদের হাতে তাদের পঠিত বিষয়ের প্রয়োজনীয় সব পাঠ্যবই তুলে দেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-কানুন ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত অভিভাবকরা। তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের শুরুতেই প্রয়োজনীয় বই সরবরাহ করা হলে পড়াশোনায় তাদের আগ্রহ ও মনোযোগ আরও বাড়বে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা