সোমবার | সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশবরিশাল যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮

এম.আর.প্রিন্স, (বরিশাল ব্যুরো) : এসআরবি-৮, সদর কোম্পানী, বরিশাল এবং এসআরবি-৭, সিপিএসসি, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বরিশাল জেলার গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আফজাল বেপারী, পিতা- কালাম বেপারী, সাং- পূর্ব ডুমুরিয়া, থানা- গৌরনদী, জেলা- বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী মোঃ আফজাল বেপারী এর বিরুদ্ধে বরিশালের গৌরনদী থানায় একটি সাজা গ্রেফতারী পরোয়ানা জারি আছে, যার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা নং- ২৪২/১০, জিআর নং- ১২/১০ (গৌরনদী), ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(১)।

বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিতহওয়ায়, বিজ্ঞ আদালত উক্ত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ০২ (দুই) বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উক্ত গ্রেফতারি পরোয়ানা তামিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তা আসামীকে গ্রেফতারের নিমিত্তে অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।

এরই প্রেক্ষিতে এসআরবি-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামীর অবস্থান নিশ্চিতপূর্বক অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি-৮, বরিশাল এর মিডিয়া অফিসার, লেঃ কমান্ডার মোঃ শাহরিয়ার রিফাত অভি দৈনিক জনতা সহ গণমাধ্যম কে বলেন, এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতিসহ সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা