মো.নূর আলম ভূইয়া : দেশব্যাপী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কর্তৃক অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে রাজধানীর ডেমরায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও তাদের গডফাদারদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়| বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আওতাধীন ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিম ও সাবেক যুগ্ন আহ্বায়ক আনিসুজ্জামানের নেতৃত্বে এ বিক্ষোব কর্মসূচী পালন করা হয়। এ সময় উত্তাল প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ছিলটি সারুলিয়া গরুর হাট থেকে শুরু হয়ে মনু মোল্লা মার্কেট, টেংরা খন্দকার মোড়, মাতবর বাড়ি, রসুল নগর, হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়, হাজী নগর অটোস্ট্যান্ড, ডেমরা স্টাফ কোয়ার্টার এবং ডেমরা-রামপুরা সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে স্টাফ কোয়ার্টারে এসে শেষ হয়|
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশে অনুষ্ঠিত এসব কর্মসূচির সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব পদমর্যাদা) মো. আনিসুজ্জামান| সঞ্চালনা করেন ওই কমিটির সাবেক সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) ও সাবেক ছাত্রনেতা মো. মনির হোসেন খাঁন| প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম| আর উপস্থিত ছিলেন ডেমরা থানা কৃষক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শ্যামল, ডেমরা থানা ওলামা দলের আহ্বায়ক মোঃ আলাউদ্দিন প্রদীপ, ডেমরা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, ডেমরা থানা মহিলা দলের সিনিয়র সহসভাপতি তাসলিমা বেগম, ডেমরা থানা জিয়া মঞ্চের সভাপতি গোলাম কিবরিয়া, ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন ,সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন,ওই ওয়ার্ড যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তজা বাবু, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন,ওই ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন ও কৃষক দলের আহ্বায়ক মোঃ নুর ইসলাম স্থানীয় নেতৃবৃন্দ।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণ কঠোর হস্তে দমন করবে|” একই সাথে তারা অনতিবিলম্বে নৈরাজ্য সৃষ্টিকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও তাদের পেছনে থাকা গডফাদারদের প্রতি ‘লাল কার্ড’ প্রদর্শন করেন এবং তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান|
