বুধবার | সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে বিঘ্ন সৃষ্টি : স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে বিঘ্ন সৃষ্টি : স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

স্টাফ রিপোর্টার : যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর মেট্রোরেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে ট্রেন স্টেশনে পৌঁছায় অফিসগামীসহ সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন স্টেশনে তৈরি হয়েছে উপচে পড়া ভিড়।

জানা গেছে, সকাল থেকে উত্তরা-মতিঝিল ও মতিঝিল-উত্তরা রুটে চলাচলকারী ট্রেনগুলো নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে স্টেশনে পৌঁছাচ্ছে। ফলে অফিসগামী যাত্রীদের পাশাপাশি অন্যান্য যাত্রীদেরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

ট্রেন আসতে বিলম্ব হওয়ায় বিশেষ করে মিরপুর-১০, শেওড়াপাড়া, আগারগাঁও ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে প্রচণ্ড ভিড় দেখা গেছে। অনেক যাত্রীকে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

তবে মেট্রোরেল চলাচলে এই সাময়িক বিঘ্নের কারণ সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা