সোমবার | সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ মনজুর মোল্লা, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ কামাল হোসেন (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী ফ্লাইওভারের ঢাকাগামী অংশের টোল বুথের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি আভিযানিক দল দ্রুত সেখানে অভিযান চালিয়ে কামাল হোসেনকে গ্রেফতার করে।

পরবর্তীতে তার দেহ ও হেফাজত তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা