বুধবার | সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা তেজগাঁও বিভাগে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ১০২

তেজগাঁও বিভাগে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ১০২

মোঃ মনজুর মোল্লা : রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকাগুলোতে রাতভর এই অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, তেজগাঁও বিভাগের অধীনস্থ বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে এই বিশেষ মহড়া ও অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে—
মোহাম্মদপুর থানা: ৩৯ জন
তেজগাঁও থানা: ২৫ জন
আদাবর থানা: ১৮ জন
শেরেবাংলা নগর থানা: ১০ জন
হাতিরঝিল থানা: ৬ জন
তেজগাঁও শিল্পাঞ্চল থানা: ৪ জন
গ্রেপ্তারকৃত ১০২ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা